চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ 

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ০৩:১৬ পিএম


চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে মো. আবরাহাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের আলীগঞ্জ-কংগাইশ এলাকার বড় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু আবরাহাম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, আবরাহাম তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। তখন তাকে নানার বাড়ির বাথরুমে রাখা বালতির পানিতে পড়ে থাকতে দেখতে পান। শিশুর মা তাৎক্ষণিক চিৎকার শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, শিশুটি হাসপাতালে আনার আগে মারা গেছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission