পেঁপে গাছে পানি দিতে গিয়ে মারা গেলেন যুবক

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ০৩:১৭ পিএম


পেঁপে গাছে পানি দিতে গিয়ে মারা গেলেন যুবক
নিহত দোলন মজুমদার। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন মজুমদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজীপুর গ্রামের অধীরের বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দোলন একই গ্রামের দিনু মজুমদারের ছেলে এবং স্থানীয় ছমিরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিপংকরের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দোলনের ব্যবহৃত বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে যায়। এরপর কাকা রতন মজুমদারের থেকে মোটর এনে বসতঘরের পাশে পেঁপে গাছে পানি দিতে যান। এ সময় অসতর্কতার কারণে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনাটি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission