ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাজনীতি ছাড়লেন সেই আ. লীগ নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৮ এএম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমদ। ছবি: সংগৃহীত

পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও হলফনামার মাধ্যমে আজীবনের জন্য রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমদ।

রোববার (২৯ মার্চ) স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিনি জানান, জীবনের বাকি সময় তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। এর আগে, গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করেন তিনি।

হলফনামায় ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও ছিলেন। তবে, এ পদ তিনি নিজে চাননি, জেলা পর্যায়ের নেতাদের সিদ্ধান্তে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সক্রিয় রাজনীতিতে তার অংশগ্রহণ ছিল সীমিত। শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণে স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে আলোচিত হন ছাবের আহমদ। ওই ঘটনার পরও তিনি নির্বাচনে জয়ী হয়ে চেয়ারম্যান হন এবং পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পান।

২০২২ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন তিনি। পরে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয় তাকে।

ছাবের আহমদ বলেন, ‘আমি আর কখনো রাজনীতি করব না। আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত— কোনো দলের সঙ্গেই যুক্ত থাকব না। তবে, মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাব।’

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
ভবনের ছাদ থেকে ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
নতুন বেতন স্কেল অনুযায়ী বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে চাকরি
খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি