মেহেরপুরে আগুনে পুড়ল শত বিঘা গম

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ০৭:২৭ পিএম


মেহেরপুরে আগুনে পুড়ল শত বিঘা গম
খড়ের আগুনে পুড়ে ছাই গম ক্ষেত : ছবি আরটিভি

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ ফসলি মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির গম পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে কৃষকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয় কৃষকরা জানান, গম কাটার পর খড় পরিষ্কার করে থাকেন কৃষকরা। হাড়িয়াদহ গ্রামের কৃষক ওসমান আলী তার জমির খড় পোড়াতে আগুন দিয়েছিলেন। একপর্যায়ে আগুন চারদিকে ছড়াতে থাকে। এ সময় বাতাসের বেগ বেড়ে যাওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। আর নিমিষেই শত বিঘার গম পুড়ে ছাইয়ে পরিণত হয়। 

বিজ্ঞাপন

এ সময় কৃষকরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘরে তোলার আগেই ফসল ছাইয়ে পরিণত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার চাষিরা।

গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান বলেন, ঘটনাস্থলে একজন কর্মকর্তা পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission