যেসব এলাকায় মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আরটিভি নিউজ

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৮:৫২ পিএম


যেসব এলাকায় মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার জন্য নাটোরের কয়েকটি এলাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দফতরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এদিন বাইপাস ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission