ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জোরপূর্বক মাদরাসার গাছ বিক্রি, প্রতিবাদ করায় মাঠে পুকুর খননের হুমকি

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম
পাকুন্দিয়ায় বরাটিয়া আলিম মাদরাসা : ছবি আরটিভি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বরাটিয়া আলিম মাদরাসার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।

জানা গেছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপারিনটেনডেন্ট মৃত মাওলানা রইছ উদ্দিনের এক ছেলে ডা. শফিকুল ইসলাম সাদ্দাম মাদরাসার কমিটির সভাপতি হতে চাচ্ছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী তিনি সভাপতি হতে না পেরে প্রতিহিংসায় মাদরাসার গাছ কেটে বিক্রি করে দেন।

এ ঘটনায় মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ আছআদ উল্লাহ তিনজনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, উপজেলা বরাটিয়া এলাকার মাওলানা রইছ উদ্দিনের ছেলে ডা. শফিকুল ইসলাম সাদ্দাম, শরিফ মিয়া ও ফারুক মিয়া।

সরেজমিনে মাদরাসা ঘুরে দেখা যায়, মাঠের পাশে প্রায় ১৩টি ফলজ ও বনজ গাছসহ মোট ৩০টি গাছ গোড়া থেকে কেটে বিক্রি করে দেন অভিযুক্তরা। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকার বেশি।

মাদরাসার দলিল ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে পাকুন্দিয়ার প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা রইছ উদ্দিন বরাটিয়া আলিম মাদরাসাটি প্রতিষ্ঠা করেন এবং ১৯৮৬ সালে উপজেলার বরাটিয়া মৌজায় ৩২ নং খতিয়ানভুক্ত সাবেক ২১৮ দাগে ৩১ শতাংশ, ৪৪৩ দাগে ২৭ শতাংশ, ৪৪৪ দাগে ৩ শতাংশ, ৪৪৫ দাগে ২০ শতাংশ ও ১৯৯ দাগে ১৯ শতাংশসহ মোট ১০০ শতাংশ জায়গা বরাটি আলিম মাদরাসার নামে হেবা দলিল মূলে দান করেন। ওই সময় মাদরাসার সুপারিনটেনডেন্ট থাকাকালীন তিনি মাদরাসার চতুর্পাশে ৩০-৩৫টি ফলজ ও বনজ গাছ রোপণ করেন। ১৯৯৫ সালে তিনি মৃত্যুবরণ করলে বর্তমান অধ্যক্ষ আছআদ উল্লাহ ১৯৯৬ সালে মাদরাসার সুপারিনটেনডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে গাছগুলো পরিচর্যা করে আসছেন।

কিন্তু গত ২১ জানুয়ারি মাদরাসার গাছগুলো রইছ উদ্দিনের তিন ছেলে একত্রিত হয়ে তাদের বাবার পৈত্রিক সম্পদ দাবি করে জোরপূর্বক গাছগুলো কেটে বিক্রি করে দেয়। প্রতিবাদ করলে তারা মাদরাসার জায়গায় পুকুর খননের হুমকি দেয় বলেও স্থানীয়রা জানান।

মাদরাসার বর্তমান অধ্যক্ষ আছআদ উল্লাহ জানান, মাদরাসার প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট মাওলানা রইছ উদ্দিন একশ শতাংশ জমি হেবা দলিলের মাধ্যমে দান করে গেছেন। বর্তমানে তার এক ছেলে ডা. শফিকুল ইসলাম সাদ্দাম মাদরাসার কমিটির সভাপতি হতে চাচ্ছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী সভাপতি হতে না পেরে প্রতিহিংসায় মাদরাসার গাছ কেটে বিক্রি করে দেয়।

আছআদ উল্লাহ আরও জানান, তারা মাদরাসার খেলার মাঠে পুকুর খননের উদ্যোগ নেয়। প্রশাসন ও স্থানীয়দের বাধার মুখে পুকুর খননে সফল হতে না পেরে মাদরাসার গাছগুলো কেটে নিয়েছে।

বরাটিয়া গ্রামের হারুন মিয়া জানান, মাদরাসার অনেকগুলো সরকারি গাছ সাদ্দাম, ফারুক, শরিফ নিজের বাবার দাবি করে জোরপূর্বক কেটে নিয়ে যায়। গাছগুলো কাটায় মাদরাসায় এখন কোনো বৃক্ষের ছায়া নেই, শুধু রোদ।

মাদরাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী মো. আবু হুসাইন জানান, গাছ কাটার সময় আমাদের শিক্ষকগণ বাধা দিয়েছে। কিন্তু তারা জোরপূর্বক গাছগুলো কেটেছে এবং এ সময় অধ্যক্ষ স্যারের ওপর হামলা চালাতে চেয়েছিল।

এ বিষয়ে অভিযুক্ত ডা. মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমার বাবা এই মাদরাসার প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট ছিলেন। তিনি মাদরাসার জন্য একশ শতাংশ জায়গা দান করেছেন। বাবার ইন্তেকালের সময় আমরা ছোট ছিলাম। সেই সুযোগে আমার চাচাতো ভাই বর্তমান মাদরাসার অধ্যক্ষ আছআদ উল্লাহ আমাদের জমিজমা মাদরাসার নামে দখল করে ভোগ করে আসছেন এবং আমাদের ব্যক্তিগত জমিতে মাদরাসার বিল্ডিং নির্মাণ করেছেন।

তিনি আরও জানান, আমরা মাদরাসার কর্তৃপক্ষের কাছে আমাদের জমি ফেরত চাইলে বর্তমান ৬২৬ নং দাগের সাথে আমাদের ৬২১ নং দাগের জমির এওয়াজ বদল হয়। এওয়াজ বদল রেজিষ্ট্রির পর আমরা নিজেদের জমি থেকে কয়েকটি গাছ কেটে জায়গাতে মাটি ফেলার ব্যবস্থা করি। এতে তিনি আমি ও আমার ভাইদের বিরুদ্ধে অভিযোগ করেন।

এছাড়াও ইউএনও, সেনাবাহিনী এবং ওসি ঘটনাস্থলে এসে আমাকে গাছ কাটার অনুমতি দিয়েছেন বলেও জানান শফিকুল।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, গাছ কাটার বিষয়ে আমি অবগত হয়ে সঙ্গে সঙ্গেই অধ্যক্ষকে মোবাইলে কল দিয়েছি এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠন করতে বলেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কসবায় অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের বরাদ্দের ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিনাউটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ও ইউপি সদস্য রাসেল খান জানান, বিনাউটি ইউনিয়ন পরিষদে ইজিপিপি প্রকল্পের বরাদ্দ এসেছে। ১০০ দিনের কর্মসূচির আওতায় এ প্রকল্পে ১২৫ জন শ্রমিকের নিয়মিত কাজ করার কথা রয়েছে। প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকবেন সাতজন সুপারভাইজার। বুধবার দুপুরে বরাদ্দকৃত প্রকল্পের বিষয়ে আলোচনা করতে পরিষদে যান বিনাউটি উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, বিনাউটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। পরিষদ হলরুমে আলোচনা শেষে তারা বাইরে বেরিয়ে আসেন। পরে পরিষদের বাইরে উন্নয়ন কমিটির নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় তিনলাখপীর এলাকার এক যুবক তাদের তর্কাতর্কির ভিডিও ধারণ করেন। ভিডিওটি মুছে ফেলতে তাকে চাপ দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। ভিডিও ধারণকারী যুবকের প্রতি নেতাকর্মীদের উত্তেজিত আচরণ দেখতে পান একই এলাকার অটোরিকশাচালক বাবু। পরে তিনি বিষয়টি এলাকায় জানান। এরপর ভিডিও ধারণকারী যুবকের স্বজনরা ঘটনাস্থলে এলে এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা বা লিখিত অভিযোগ দেয়নি। বিনাউটি ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন মুঠোফোনে জানান, বিনাউটি ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের কার্যক্রম নিয়ে পরিষদে আলোচনা শেষে তারা বেরিয়ে আসেন। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের ভাগ্নে উজ্জল তার লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করেন। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, উন্নয়ন কমিটির নামে কিছু কমিটি করা হয়েছে। এসব কমিটির লোকজন বিভিন্ন সময়ে পরিষদের কার্যক্রম ও বরাদ্দে হস্তক্ষেপ করে। বুধবার দুপুরেও বিনাউটি ইউনিয়ন পরিষদে আসা ইজিপিপি প্রকল্পের বরাদ্দের ভাগাভাগি নিয়ে পরিষদের বাইরে ঝগড়া হয়। এ সময় এক যুবক হাতাহাতির ভিডিও ধারণ করলে তাকে আক্রমণ করা হয়। পরে স্থানীয় লোকজনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এমএইচজে
কসবায় অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি
তিন মাস ধরে ইন্টারনেট চলছে না সাপাহারের ৮৩ প্রাথমিক বিদ্যালয়ে, ভোগান্তিতে শিক্ষকরা
নওগাঁর সাপাহার উপজেলায় ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন মাস ধরে ইন্টারনেট সংযোগ সচল থাকলেও তা দিয়ে কোনো ধরনের কাজ করা যাচ্ছে না। ফলে অনলাইন হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ বিদ্যালয়ের বিভিন্ন অনলাইনভিত্তিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে শিক্ষকরা নিজেদের পকেট থেকে মোবাইল ডাটা কিনে বা স্থানীয়ভাবে নতুন ইন্টারনেট সংযোগ নিয়ে দাপ্তরিক কাজ চালিয়ে নিচ্ছেন।
তিন মাস ধরে ইন্টারনেট চলছে না সাপাহারের ৮৩ প্রাথমিক বিদ্যালয়ে, ভোগান্তিতে শিক্ষকরা
পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র
জন্ম নিবন্ধন নম্বর জালিয়াতি ও গরমিলের কারণে পাসপোর্টের আবেদন করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ওসমানপুর ব্রাহ্মণশাসন ইউনিয়নের আলিম পড়ুয়া মাদরাসাছাত্র মো. আবু সাঈদ। 
পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র
বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা
প্রায় সাত বছর আগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শীলের পরিবারে জন্ম নেয় একমাত্র সন্তান অনুষ্কা। মেয়েকে ঘিরে পরিবারের আনন্দের শেষ ছিল না। কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাত বছরের ছোট্ট অনুষ্কা। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে তার ব্রেন টিউমার ধরা পড়ে।
বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা
ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু
রাঙামাটির লংগদু উপজেলায় পারাপারের সময় জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু
আরও পড়ুন
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি