মুন্সীগঞ্জে এলপি গ্যাসে বাড়তি মূল্য, দুই ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৭:৩৪ পিএম


মুন্সীগঞ্জে এলপি গ্যাসে বাড়তি মূল্য, দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় এলপি গ্যাসের দোকানগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে দেখা যায়, একাধিক ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন।

আরও পড়ুন

অভিযানকালে মেসার্স তালুকদার ট্রেডার্সে অনিয়ম ধরা পড়লে প্রতিষ্ঠানটির মালিক মো. মিজানুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে রহিম স্টোরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে মালিক আব্দুর রহিমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission