আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, আশুলিয়া, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৫:১৩ পিএম


আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মাদক ব্যবসায়ী সোহাগ ও সুজন : ছবি আরটিভি

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের বিশেষ অভিযানে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) ডিবি উত্তরের একটি চৌকস দল রাত ৮টার দিকে আশুলিয়া থানাধীন চারাবাগ (শিয়াল মার্কেট) এলাকায় এ অভিযান চালায়।

অভিযানে মো. সোহাগ (২৮) এবং সুজন সর্দার (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহাগ মৃত বাবুল মিয়া এবং সুজন সর্দার মৃত রহিম সর্দারের ছেলে। তারা উভয়েই আশুলিয়ার চারাবাগ এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ১০ গ্রাম। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৩৬(১)-এর সারনীর ৮(খ)/৮(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৮, তারিখ ৯ এপ্রিল ২০২৬)। 

গ্রেপ্তার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক ব্যবসা নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission