পেট্রোল নিয়ে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত ৩

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ০৯:২৩ পিএম


পেট্রোল নিয়ে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত ৩
ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা শহরের বাশকাটা এলাকার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮এপ্রিল) দিবাগত রাত থেকেই মোটরসাইকেল চালকরা পেট্রোলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহ শুরু হয়।

এরই মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী জানান, ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission