ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শেরপুর-৩ উপনির্বাচন, প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা জামায়াত আমিরের

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এমন অভিযোগ তুলে জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ (শ্রীবরর্দী-ঝিনাইগাতি) আসনের নির্বাচনি সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ের ঘটনার পরও দেশের রাজনৈতিক অঙ্গনে সহিংসতা বন্ধ হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। সংসদে জনগণের করের অর্থ ব্যয় করে অশালীন বক্তব্য ও অকার্যকর বিতর্ক চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, সহিংসতার মাধ্যমে কেউ সংসদে গেলে জনগণের কল্যাণে তার কাছ থেকে কিছুই প্রত্যাশা করা যায় না।

আরও পড়ুন

শেরপুর-৩ আসনের সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার কারণে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি উল্লেখ করেন, এর আগে ১২ ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচনও সহিংসতার কারণে স্থগিত করা হয়। ওই সময় জামায়াতের স্থানীয় নেতা মৌলানা রেজাউল করিম নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন, যাদের অনেকেই এখনও চিকিৎসাধীন।

তিনি আরও জানান, স্থগিত নির্বাচনের পর অনুষ্ঠিত ভোটেও সহিংসতার পুনরাবৃত্তি ঘটে। এতে একজন নিহত হন এবং একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকলেও বর্তমানে তার জ্ঞান ফিরেছে বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতেও সহিংসতা ছিল, তবে এখন সময় এসেছে সহনশীল ও মানবিক রাজনীতি চর্চার। তার ভাষায়, রাজনীতি হবে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক—অস্ত্রের নয়, আদর্শের লড়াই।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু