ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১

আরটিভি নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৬:৪৮ পিএম


ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১
ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে মারা যান। আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় সেটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

আরও পড়ুন

দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদ্দার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission