ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘর্ষের ঘটনায় সমন্বয়ক গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক নাজমুল হককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় এনসিপির এক নেতা বাদী হয়ে দলের এক কেন্দ্রীয় নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

রবিবার (১২ এপ্রিল) সকালে সমন্বয়কে ঢাকার আদালতে পাঠানো হয় বলে জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।

এর আগে, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে ধামরাই থানায় এস এম শামিউর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার নাজমুল হক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধামরাই উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক।

আরও পড়ুন

মামলায় অন্য আসামিরা হলেন— ইসরাফিল ইসলাম খোকন (৩৪), নাজমুল হক (২৮), সরোয়ার জাহান সিদ্দিক (২২), সামিউল ইসলাম লিমন (২২), আসাদুল ইসলাম মুকুল (৩২), মেহেদী হাসান হৃদয় (২৬), অ্যাডভোকেট শাওন (৩০), আমানউল্লাহ শিব্বির (২৬), রনি আহমেদ (২৬), মুফতি শহীদুল্লাহ শুয়াইব (৩৩), জুলকার নাইন (৪২), আশিকুর রহমান (২৫), নাসিরুদ্দিন লিটন (২৫), এসপি জাহিদ (২৪), আরাফাত আমিন বর্ষণ (২৪) এবং অজ্ঞাত অন্তত পাঁচজনসহ মোট ২০ জন।

এর মধ্যে আসাদুল ইসলাম মুকুল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অন্যরা ধামরাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল বিকেলে ধামরাইয়ের কালামপুর এলাকায় এনসিপির ঢাকা জেলা উত্তর কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং ও অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

একপর্যায়, আসাদুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট শাওনসহ কয়েকজনের নির্দেশে একদল নেতাকর্মী হাতুড়ি, কাঠের টুকরা, ইট ও রড নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে হামলা চালায়। তারা ব্যানার ছিঁড়ে ফেলে, টেবিল-চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় একজন শহীদ পরিবারের সদস্যকেও মারধর করা হয়।

হামলায় এমদাদ নামে একজনকে তুলে নিয়ে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। বাদী এস এম শামিউর রহমানকেও মারধর করে রক্তাক্ত জখম করা হয় এবং তার স্বর্ণের আঙটি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আল মামুন বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ধামরাইয়ে ২৩৪ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় বিশেষ নজর
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন