‘অন্তঃসত্ত্বা শ্যালিকা’, স্ত্রীর সংবাদ সম্মেলনের পর পদ খোয়ালেন ছাত্রদল নেতা

আরটিভি নিউজ

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৮:৫৭ পিএম


‘অন্তঃসত্ত্বা শ্যালিকা’, স্ত্রীর সংবাদ সম্মেলনের পর পদ খোয়ালেন ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শ্যালিকা তিন মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্তকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুনের স্বাক্ষরিত পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় বনপাড়া পৌর ছাত্রদলের ১ নাম্বার যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্য পদ থেকে ইকবাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। 

এর আগে, শনিবার (১১ এপ্রিল) রাত ৮টায় পৌর শহরে বাবার বাড়িতে সংবাদ সম্মেলন করেন ইকবাল হোসেনের স্ত্রী ফারজানা আক্তার অপি। সেখানে তিনি ইকবাল হোসেনসহ তার স্বজনদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় ছাত্রদল নেতার শ্বশুর ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা ইকবাল হোসেনের স্ত্রী অপি অভিযোগ করে বলেন, ২০১৭ সালের মে মাসে ইকবালের সঙ্গে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। আমাদের পাঁচ বছরের এক ছেলে আছে। গত এক বছর ধরে ইকবাল কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে আমার বাবার বাড়িতে আসত। পরে জানতে পারি, আমার ১৬ বছর বয়সী ছোট বোনকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। জানার পর ইকবালকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। সম্প্রতি বোন অসুস্থ হয়ে পড়লে জানতে পারি, সে তিন মাসের অন্তঃসত্ত্বা। জিজ্ঞাসাবাদে জানায়, দুলাভাইয়ের ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

তিনি বলেন, গত ৩ এপ্রিল হঠাৎ আমার বোন নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় জিডি করার পর গত শুক্রবার বিকেলে পুলিশ তাকে উদ্ধার করে আমাদের জিম্মায় দেয়। খবর পেয়ে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ইকবাল ও তার ছোট ভাই মাহবুব এসে জোরপূর্বক বোনকে তুলে নেওয়ার চেষ্টা করে।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, অপহরণ ও ধর্ষণের অভিযোগ তুলে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission