অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর, আরটিভি নিউজ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ১২:০১ এএম


অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
উদ্ধারকৃত তেল : ছবি আরটিভি

চাঁদপুরের শাহরাস্তিতে লাইসেন্স না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

রোববার (১২ এপ্রিল) বিকেলে শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজারে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পচিরালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকারী নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা, লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে আব্দুস সোবহান নামে জ্বালানি ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ওই প্রতিষ্ঠানের আনুমানিক ১৩০ লিটার অকটেন একটি কাপড়ের দোকানে লুকানো ছিল। সে তেল উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। 

অভিযানে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও খিলা ফাঁড়ি পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission