ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

পাইকগাছার আলোচিত শ্রীলেখা হত্যার আসামি কারাগারে 

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পিএম
ফাইল ছবি

খুলনার পাইকগাছার আলোচিত শ্রীলেখা সানা হত্যা মামলায় সম্ভু সানা (৬৫) ও সঞ্জয় সানা (৪৫) নামে দুজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা উভয়ই সোলাদানা ইউনিয়নের পশ্চিম দীঘা গ্রামের বাসিন্দা।

শনিবার (১১ এপ্রিল) তাদের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার নিজ বাড়ির এলাকা থেকে সম্ভু ও সঞ্জয় গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, নিহত শ্রীলেখা সানার পরিবারের সঙ্গে সম্ভু সানার পরিবারের দীর্ঘদিন ধরে জমি ও চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে এমন ধারণা থেকে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

থানা সূত্রে জানা গেছে, শ্রীলেখা মামলার রহস্য উদঘাটনে নিহতের দেবর প্রসেন সানা, স্ত্রী বিজলী, ছেলে হিরক সানা এবং পুত্রবধূ রাখি সানাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। এতে করে তদন্ত এক পর্যায়ে স্থবির হয়ে পড়লেও পুলিশ বিকল্প সূত্র ধরে মামলার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করে।

নৃশংস এ হত্যাকাণ্ডের ক্লু উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রযুক্তিগত বিশ্লেষণ ও স্থানীয় তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া হয়। সবশেষ এসব তথ্যের ভিত্তিতেই হত্যার আড়াই মাস পর সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, দীর্ঘ তদন্তের পর সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে সম্ভু সানা ও সঞ্জয় সানাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি গভীর রাতে পশ্চিম দীঘা গ্রামের বাসিন্দা মৃত ফণীন্দ্র নাথ সানার স্ত্রী শ্রীলেখা সানাকে নিজ বাড়ির রান্নাঘরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। পরদিন সকালে স্বজনরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ২৩ জানুয়ারি নিহতের একমাত্র ছেলে গোবিন্দ সানা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ৯৯ জন ইউপি সদস্য পদপ্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকায় কয়েকজন পরিচিত মুখ থাকলেও বেশিরভাগ প্রার্থী স্থানীয় সাধারণ ভোটারদের কাছে তুলনামূলকভাবে অপরিচিত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আ. জলিল শরীফ প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আব্দুর রব। ঘোষিত তালিকা অনুযায়ী, তুষখালী ইউনিয়নে তাওহীদ হাসান রুমী, ধানীসাফায় মো. মেহেদী হাসান, মিরুখালীতে ডা. নূরুল আমিন, দাউদখালীতে মো. হাবিবুর রহমান, মঠবাড়িয়া সদরে মো. আবুল কালাম আজাদ, টিকিকাটায় মো. শহিদুল ইসলাম এবং বেতমোর রাজপাড়ায় এস. এম. মজিবুর রহমানকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে। এ ছাড়া আমড়াগাছিয়ায় মো. ইয়াকুব আলী খাঁন, সাপলেজায় মো. আ. মালেক মীর, হলতা গুলিশাখালীতে মো. আরিফ বিল্লাহ এবং বড় মাছুয়া ইউনিয়নে মো. মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়েছে। সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আফজাল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আরটিভি/টিআর
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
চাঁদা না পেয়ে সাইকেল মেকারকে মারধর, অতঃপর...
নওগাঁর মান্দায় এক সাইকেল মেকারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদা না পেয়ে সাইকেল মেকারকে মারধর, অতঃপর...
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
জ্বালানি তেলের মূল্য আর বৃদ্ধির পরিকল্পনা নেই, সুযোগ থাকলে কমবে
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে এক মাদ্রাসাছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মিরাজ শেখ (৩৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে জেলার নগরকান্দা উপজেলায় মিরাজ শেখের বাড়ির সামনে খেলছিল ওই মাদ্রাসাছাত্রী। এ সময় কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নেন মিরাজ। সেখানে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ঘটনার পর মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিরাজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর আদালতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মামলায় মিরাজ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরটিভি/এসআর  
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরীফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির। বাঁশ দিয়ে তৈরি এই ভুরটি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরীফে যাবেন জাকের ও ভক্তরা।
‘নজরানা বাঁশের ভুর’, ১৮ দিনের যাত্রায় আটরশির পথে ভক্তরা
আরও পড়ুন
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন ডিসি বদলি
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ