মাদরাসায় দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের

আরটিভি নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১১:০৬ এএম


মাদরাসায় দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

সাভারে মাদরাসার দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় মো. গোলাম রহিম (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হেমায়েতপুরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম রহিমকে ঢামেকে নিয়ে যান তার ভাই মো. রাব্বি। তিনি জানান, গোলাম রহিম হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। গত রাতে আবাসিক কক্ষে আরেক শিক্ষার্থীর সঙ্গে তার হাতাহাতি হয়। এতে গোলাম রহিম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি সাভার হেমায়েতপুরের যাদুরচর গ্রামে। বাবার নাম আমিরুল ইসলাম। গোলাম রহিম ওই মাদরাসার আবাসিক কক্ষে থাকতেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission