ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিচারের নামে জুতাপেটা, ভিডিও ছড়িয়ে পড়লে লজ্জায় নিজেকে শেষ করে দিলেন গৃহবধূ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে প্রেমের সন্দেহে গ্রাম্য সালিসে বিচারে নাজা আক্তার (২৫) নামের এক সন্তানের জননীকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চরম অপমান, ভয় ও লজ্জায় পরের দিনই ওই নারী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার উত্তর কাশাদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবালয় থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের দিনে স্থানীয় জাকির নামের যুবকের সঙ্গে বেড়াতে যান নাজমা। পরে গত শুক্রবার রাতে নাজমার বাবার বাড়িতে ওই যুবককে নিয়ে গ্রাম্য সালিশে বসে গ্রামের লোকজন। কোনো সমাধানের আগেই নাজমা ও জাকির হোসেনকে বিচারকদের নির্দেশে জুতা দিয়ে পেটানো হয়।

আরও পড়ুন

এ সময় আরও কয়েকজন তাদের চড়, লাথি দিয়ে বেধড়ক পেটায়। মারধরের ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় একজন। ঘটনার পরের দিন পার্শ্ববর্তী চায়না তালা ফ্যাক্টরি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নাজমাকে গ্রামের কয়েকজন বলে— আজকে আবারও তোকে বিচার বসিয়ে হাড়গোড় ভেঙে ফেলা হবে।
পরে বাড়ি ফিরেই নাজমা গোসল করে ভেজা কাপড়েই ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ওই গ্রাম্য সালিসে বিচারের দায়িত্বে গ্রামের আজিজুজ, সফিউল ও নান্নু নামের তিনজন এ সিদ্ধান্ত দিয়েছিলেন বলে অভিযোগ করেন নিহতের বাবা।

মৃতের স্বজনরা বলেন, আমার মেয়ের আত্মহত্যার জন্য এলাকার মাতুব্বর ও এলাকার ছেলেরা দায়ী। তারা আমার মেয়েকে মারধর না করে বুঝিয়ে বললে এ রকম ঘটনা ঘটত না। বিচারে মেয়েটাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। আবারও বিচার বসিয়ে মারধরের হুমকিও দিয়েছিল। জাকিরের সঙ্গে নাজমার কোনো অবৈধ সম্পর্ক তারা প্রমাণ করতে পারেনি।

শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, নাজমা নামের একজন নারী আত্মহত্যা করেছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তদন্তে উঠে আসে, মেয়েটির সঙ্গে বিচারের নামে নির্যাতন করা হয়েছে। এ সময় আমিও সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় দুইজন বিচারের মাতুব্বরসহ তিনজনকে গ্রেপ্তার করি। এ ঘটনায় নিহতের বাবা ১১ জনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে মেয়ের লাঠির আঘাতে আহত হওয়ার পর বিষাক্ত পদার্থ সেবনে গাজী খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
দীর্ঘদিনের জেঁকে বসা মাদকের আগ্রাসন যেন থামছেই না । অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন ।
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) সকালে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে তার ঘরে ঢুকে বক্কার তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে এক প্রতিবেশী ঘটনাস্থলে আসেন। তখন শিশুটিকে রেখে ঘর থেকে বেরিয়ে যান বক্কার। পরে রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত বক্কারকে ধরে একটি ঘরে আটকে রাখেন। এ ঘটনার পর অভিযুক্ত ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। ওই দিন মধ্যরাত পর্যন্ত নানা নাটকীয়তা চললেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। পরদিন শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বক্কারকে গ্রেপ্তার করে। আশ্রয়ণ প্রকল্পের একাধিক বাসিন্দা বলেন, আবু বক্কারের আচরণ ভালো নয়। তাদের অভিযোগ, তিনি এর আগেও একাধিক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং নারী ও শিশুর শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এ ছাড়া, এর আগেও বক্কার ওই এলাকার ভুক্তভোগী শিশুসহ অন্য শিশুদের শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ রয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আরটিভি/টিআর
১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। চার দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে একে একে মারা গেছেন দগ্ধ চারজনই। স্বজনদের কাঁদিয়ে তাঁরা সবাই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারা যান স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। একই দিন সকালে মৃত্যু হয় রোজিনার ভাই রিয়াজের। সবশেষে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষনিশ্বাস ত্যাগ করেন দুর্ঘটনাকবলিত বাড়িটির কেয়ারটেকার রনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকেরা জানান, অগ্নিকাণ্ডে চারজনের শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। বিস্ফোরণে রনির শরীরের সর্বোচ্চ ৭০ শতাংশ এবং রোজিনার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া শরীফ ও রিয়াজের প্রত্যেকের শরীরের ৪০ শতাংশ করে দগ্ধ হয়েছিল। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল। উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে এ মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের চার সদস্য গুরুতর দগ্ধ হন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মোস্তাকিম (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু 
আরও পড়ুন
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
অভিবাসন অভিযান নিয়ে মুখ খোলায় ৭ বিচারকের বিরুদ্ধে অভিযোগ
তদন্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবী, থাকছেন চাকরিতে
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ