ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামে সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম
সংঘর্ষের পর এলাকা পরিদর্শনে পুলিশ : ছবি আরটিভি

টাঙ্গাইলের ভূঞাপুরে দোকানে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে অর্ধশতাধিক বাড়ি-ঘর। লুটপাট করা হয়েছে দোকানপাট। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে কয়েক দফা সংঘর্ষে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

এদিকে এ ঘটনায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুন

সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগতপুড়া গ্রামের শাকিলের দোকানে বাকি চাইতে যায় গোপালপুর উপজেলার গোল পেঁচা গ্রামের টগর। দোকানটি নলিন বাজারে অবস্থিত। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সালিশের মাধ্যমে মিমাংসা হলেও আক্রোশ থেকে যায়। এরই জের ধরে বুধবার সকালে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দেশীয় অস্ত্রসহকারে ব্যাপক সংঘর্ষে জড়ায় জগতপুড়া-নলিন এবং গোল পেঁচা গ্রামবাসী। দফায় দফায় চলে তাদের সংঘর্ষ। এতে উভয়পক্ষের ২০জন আহত হয়। ভাঙচুর করা হয় গোল পেঁচা গ্রামের অর্ধশতাধিক বাড়ি-ঘর ও দোকানপাট৷ লুটপাট করা হয় জিনিসপত্র। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ভুক্তভোগীরা জানান, দেশীয় অস্ত্রসহকারে বাড়ি-ঘর ও দোকানপাটে হামলা চালানো হয়। লুটপাট করা হয় জিনিসপত্র নগদ টাকা ও স্বর্ণালংকার। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো.জিল্লুর রহমান জানান, ৩০-৩৫টির মতো বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। রোববার (১১ অক্টোবর) বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তারা। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার পুলিশ ও পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ তিন কিশোরীর বয়স ১৪ থেকে ১৫ বছর। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। তাদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরী চকরিয়ার মানিকপুর এলাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। অন্য দুজন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিন কিশোরী চকরিয়ার মানিকপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ১৫ বছর বয়সী কিশোরী বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনতে যাচ্ছিল। তবে তারা বিদ্যালয়ে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। এক কিশোরীর মা জানান, তিনজনের কারও কাছে মুঠোফোন থাকার কথা নয়। তবে যে অটোরিকশায় তারা চকরিয়ায় গিয়েছিল, সেই চালক পরিবারের সদস্যদের জানিয়েছেন, কিশোরীদের হাতে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন দেখেছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, চকরিয়া বাসস্ট্যান্ডে একটি মুঠোফোনসহ তিন কিশোরীকে স্থানীয় কয়েকজন দেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে সেখান থেকে তারা কোন দিকে গেছে, তা জানা যায়নি। নিখোঁজ কিশোরীরা চকরিয়া অথবা কক্সবাজারের কোথাও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি কাইছার হামিদ আরও জানান, কিশোরীদের সন্ধানে চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আরটিভি/এসএস
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
আরও পড়ুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ