ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হিলিতে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম
ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একদিকে যেমন গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ, অন্যদিকে ফ্রিজে রাখা জীবন রক্ষাকারী ওষুধ ও পচনশীল দ্রব্য নষ্ট হয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র তাপদাহের মধ্যে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে হিলিবাসী এখন দিশেহারা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। দিনমজুর থেকে শুরু করে সাধারণ চাকুরিজীবী—সবার রাতের ঘুম হারাম হয়ে গেছে। লোডশেডিংয়ের কারণে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে ও রাতে গড়ে ১৫ থেকে ১৬ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না।

আরও পড়ুন

হিলি বাজারের ওষুধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে হিলির ফার্মেসিগুলোতে। ফ্রিজে সংরক্ষিত ইনসুলিন, বিভিন্ন ধরনের ভ্যাকসিন ও জীবন রক্ষাকারী ইনজেকশন নির্দিষ্ট তাপমাত্রায় না থাকায় গুণমান হারাচ্ছে। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী বিপুল পরিমাণ নষ্ট ওষুধ ফেলে দিয়েছেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়েও বাড়তি খরচ সামলানো সম্ভব হচ্ছে না। গুণমানহীন ওষুধ বিক্রির ভয়ে অনেক ফার্মেসি মালিক গুরুত্বপূর্ণ ইনজেকশন মজুত রাখা বন্ধ করে দিয়েছেন, যার প্রভাব পড়ছে রোগীদের ওপর।

হিলির এসএসসি পরীক্ষার্থী খোয়াইব হাসান জানান, বিদ্যুৎ না থাকার কারণে পরীক্ষার পড়া ঠিক মত পড়তে পারছেন না। বিশেষ করে সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত পড়া লেখা করার প্রয়োজন সেই সময়ের মধ্যে একাধিকবার বিদ্যুৎ যায়। এতে করে এসএসসি পরীক্ষায় ফলাফল নিয়ে চিন্তিত তার মতো অনেক শিক্ষার্থী।

এদিকে, হিলি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিম মোহাম্মদ সোহওরায়ার্দী জানান, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে। এই উপজেলাতে প্রতিদিন ৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ২ থেকে আড়াই গোওয়াট বিদ্যুৎ। এতে করে আমরা বিদ্যুৎ অফিস বিদ্যুৎ সমানভাবে বণ্টন করতে পারছিনা।

অন্যদিকে, তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে করে আরোও লোডশেডিং হবে বলেও তিনি জানান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
মালদ্বীপে যাওয়ার পরদিনই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
ছাগলে শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা-মারধর, এক নারীসহ আহত ৩ জন
হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ, দামে খুশি কৃষকরা