সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে মো. আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
মাধাইনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল হামিদ বাড়ির পাশের ফসলি জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এবং সঙ্গে সঙ্গে আব্দুল হামিদ মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
তিনি আরও বলেন, স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আরটিভি/আইএম



