এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার একমাত্র ফিলিং জ্বালানি সরবরাহকারী পয়েন্ট ঝর্ণা ফিলিং স্টেশন। পাম্প কর্তৃপক্ষের দাবি তেল না আসায় সরবরাহ করা যাচ্ছে না।
জ্বালানি তেল না আসায় চরম ভোগান্তিতে রয়েছে ইসলামপুরবাসী। এতে প্রভাব পড়ছে কৃষি অর্থনীতিতেও।
জানা গেছে, চলমান জ্বালানি সংকটে জামালপুর জেলার ১৭ টি তেল খুড়িয়ে খুড়িয়ে চলছে। জামালপুর জেলার ১৭ টি ফিলিং স্টেশনের একটি ইসলামপুর উপজেলার ঝর্ণা ফিলিং স্টেশন। এই স্টেশনে তেল সরবরাহের কারণে ইসলামপুরের নৌঘাটি সচল থাকে। কিন্তু এক সপ্তাহ ধরে তেল পাম্পটি বন্ধ থাকায় পাশের উপজেলা থেকে ডিজেল সংগ্রহ করে নৌকা চলাচল করছে নৌপথ দিয়ে।
বৈশ্বিক সংকট কারণে প্রায় দুই মাস থেকে ডিলার ও রিটেইলারদের বিক্রি বন্ধ করে শুধু মাত্র উপজেলায় গড়ে উঠা একটি ফিলিং স্টেশনের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে।
এ উপজেলায় কৃষকের সেচ পাম্প,নদী পথে চলাচলে ট্রলার,মোটর বাইক,ও বিভিন্ন যানবাহনের চাহিদা অনুযায়ী প্রতিদিন জ্বালানি তেলের ব্যপক চাহিদা রয়েছে। কিন্তু সপ্তাহ পেরোলেও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল আনতে না পারায় কৃষক,বিভিন্ন পেশাজীবি,ব্যবসায়ী ও সাধারণ মানুষদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। চাহিদা বিবেচনায় ফিলিং স্টেশনের বাইরেও কয়েকটি ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা গেলে অনেকটা দুর্ভোগ লাঘব হবে বলে মনে করেন ভুক্তভোগীরা।
কৃষক রুবেল মিয়া জানান, ডিজেলের কারণে বোরো আবাদি জমিতে সেচ দিতে না পারায় ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে। ওষুধ বিক্রয় প্রতিনিধি শামিম আহম্মেদ বলেন, প্রতি নিয়ত আমাদের কোম্পানীর দ্বায়িত্বের কারণে প্রায় ১শত কিলোমিটার যাতায়াত করতে হয়। প্রায় ৭দিন যাবৎ তেল না আসায় চরম ভোগান্তিতে রয়েছি। ফলে অন্য উপজেলায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে।
স্কুল শিক্ষক মাসুদ রাজা বলেন, পেশাগত কাজে আমাদের শিক্ষকদের অনেকটা পথ পারি দিয়ে স্কুলে যেতে হয়। সপ্তাহ একবার তেল পাওয়া যায়। তাও আবার মাত্র ৩ থেকে ৫ লিটার। এতে ভোগান্তি রয়েই যায়। এছাড়াও তেল নিতে দিনব্যাপী দীর্ঘ অপেক্ষায় অনেক বিড়াম্বনার স্বীকার হতে হয়। যদি আরো কয়েকটি পয়েন্টে তেল সরবরাহ করা যেত তাহলে কিছুটা দুর্ভোগ লাঘব হতো।
দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে জরুরি ভিত্তিতে একাধিক ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করার দাবী জানান সুধী মহল।
ইসলামপুরের ঝর্ণা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, আমরা মূলত তেল পাচ্ছিনা। চেষ্টা করছি যাতে দ্রুত সমাধানের।
আরটিভি/এসকে




