বরিশালে হাম আক্রান্ত দুই শিশুর মৃত্যু

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৩:০৯ পিএম


বরিশালে হাম আক্রান্ত দুই শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

 

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বয়স চার মাস, অপরজনের বয়স ১৩ মাস। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ জন। এ নিয়ে মোট চিকিৎসাধীন আছে ১৬৩ জন।

আরও পড়ুন

মৃতরা হলো- জেলার বানারীপাড়া উপজেলার বাসিন্দা ৪ মাস বয়সি হুজাইফা ও বরগুনা জেলার তালতলী উপজেলার ১৩ মাস বয়সি আব্দুল্লাহ।

এর আগের ২৪ ঘণ্টার তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভাগে হাম-রুবেলা উপসর্গে আক্রান্ত শনাক্ত তিন হাজারের বেশি চিকিৎসা নিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা প্রতিদিন বিভিন্ন অঞ্চলে খোঁজ-খবর নিচ্ছি। বরিশাল বিভাগে হামের টিকার অভাব নেই। ক্যাম্পেইনেও টিকা প্রদান করা হচ্ছে। তারপরও রোগীর চাপ অনেক থাকায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission