বৃষ্টির মধ্যে হাঁটু পানিতে সড়কে ঢালাই দিচ্ছিলেন ঠিকাদার, অতঃপর...

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৭:১২ পিএম


বৃষ্টির মধ্যে হাঁটু পানিতে সড়কে ঢালাই দিচ্ছিলেন ঠিকাদার, অতঃপর...
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে একটি আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বৃষ্টির মধ্যে হাঁটু পানিতেই কংক্রিট মিশ্রিত বালু-সিমেন্ট দিয়ে সড়ক নির্মাণের কাজ করে। পরে স্থানীয় এলাকাবাসীর তোপের মুখে সেই সড়কের ঢালাই তুলে নতুন করে সড়ক নির্মাণের কাজ শুরু করতে হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজারের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাঁচদোনা-ডাঙ্গা বাজার পর্যন্ত ৪ লেনের সড়কের অংশে ডাঙ্গা বাজার থেকে ইউনিয়ন পরিষদের পাশ পর্যন্ত ১২০ মিটার আরসিসি ঢালাই সড়কের নির্মাণকাজ করছে 'ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড' নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণের শুরু থেকেই বিভিন্ন অনিয়মের আশ্রয় নেয় প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সড়কে জমে থাকা প্রায় হাঁটু পানির মধ্যেই কংক্রিট মিশ্রিত সিমেন্ট ও বালু দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করা হয়। স্থানীয়রা বিষয়টি দেখে মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে শুরু হয় সমালোচনা। পরে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অনিয়ম দেখে সড়কটি নতুন করে নির্মাণ করার নির্দেশ দেন।

আরও পড়ুন

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল জানান, সড়কটি নির্মাণে কিছু গাফিলতি পাওয়া গেছে, যা ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। তারা সড়কটি পুনরায় নতুন করে নির্মাণ করে দেবে।

এদিকে অনিয়মের বিষয়টি স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন বলেন, নির্মাণকাজের সময় বৃষ্টি শুরু হওয়ায় কিছু ঢালাই পানির মধ্যে পড়ে যায়। পরে দ্রুত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission