ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দুই মোটরসাইকেলের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান।

এর আগে শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান গড়ুরাা ফুটানিপাড়া গ্রামের মৃত উজির বিশ্বাসের ছেলে। তিনি আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আহতরা হলেন- উপজেলার কৈপাল এলাকার শুভ হোসেন (৩০) ও হুমায়ুন কবির (২২)। তাদের মধ্যে শুভ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর হুমায়ুন কবির দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাঠপাড়া এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। 
রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
আরও পড়ুন
সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য