গাজীপুরে প্রাইভেটকারচাপায় পোশাক শ্রমিক নিহত, আহত ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১১:৩৫ পিএম


গাজীপুরে প্রাইভেটকারচাপায় পোশাক শ্রমিক নিহত, আহত ৩
ছবি: আরটিভি

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কুদ্দুস নামে এক পোশাক শ্রমিক প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারের ধাক্কায় একটি যাত্রীবাহী অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে অটোরিকশার চালকসহ তিন যাত্রী আহত হন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা- ময়মনসিংহ সড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় (আরএনজি পোশাক কারখানার) সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পোশাক শ্রমিক আব্দুল কুদ্দুস রাজেন্দ্রপুর এলাকার এন এ জেট পোশাক কারখানায় সহকারী কাটিংম্যান পদে চাকরি করতেন। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানতে পারেনি পুলিশ। স্থানীয়রা গুরুতর আহত অটোরিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের ভবানীপুর এলাকায় সড়কের পশ্চিম পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন পোশাক শ্রমিক আব্দুল কুদ্দুস। এ সময় মাওনা চৌরাস্তাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩১৫৮৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আব্দুল কুদ্দুসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে চালকসহ তিন যাত্রী আহত হন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় জনতা প্রাইভেটকার আটক করে পুলিশে দিলেও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission