ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: আরটিভি

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে মিজান মিয়া (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামের হামিদ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে বসবাস করে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি জমি বর্গা নিয়ে চাষাবাদও করতেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 
কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
মাদক সেবন ও পরিবারের সদস্যদের মারপিট করার অভিযোগ তোলে এক ভাইকে শেকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
ভারত থেকে ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে জুম বৈঠক
আইনশৃঙ্খলা বাহিনী ও একাধিক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি এড়িয়ে ভারতের মাটি থেকে সরাসরি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নেতাকর্মীদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী এক গোপন ভার্চ্যুয়াল জুম বৈঠক সম্পন্ন করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
ভারত থেকে ঝিনাইদহ আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে জুম বৈঠক
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি ঘটনায় এক স্কুলছাত্রী ও এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ও বিকেলে উপজেলার বাঘড়া ও বাড়ৈখালী ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাঘড়া ইউনিয়নের মধ্যবাঘড়া এলাকার একটি বাড়ি থেকে নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া (১৫)-এর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে সামিয়া একাধিকবার বাবা-মাকে ঝগড়া না করার জন্য অনুরোধ করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, বুধবার এশার নামাজের সময় বাড়ির কাউকে না জানিয়ে নিখোঁজ হন বাড়ৈখালী গ্রামের মৃত মরণ শেখের ছেলে স্বপন শেখ (৫০)। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের তাছির শেখের কচুরিপানায় ভরা পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/টিআর
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
আরও পড়ুন
মাদরাসা থেকে অসুস্থ হয়ে বাড়ি ফেরে শিশু, মাকে জানায় ‘আসল ঘটনা’
নির্জন রাতে ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিলেন শিক্ষক, অতঃপর...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু
তিন শিক্ষার্থীর উদ্ভাবন, স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ডে মিলবে ক্যাশলেস পেমেন্ট সুবিধা