কুড়িগ্রামে ট্রাক–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১০:৩৮ এএম


কুড়িগ্রামে ট্রাক–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
কুড়িগ্রামে ট্রাক–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ। ছবি: আরটিভি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে এক শিশুসহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ নারীসহ আরও ৯ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে ছাদিয়া (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন (২৮)। তাদের মধ্যে লিমন পেশায় চালক বলে জানা গেছে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও এক কন্যাশিশু রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission