রংপুরে বিটুমিন কারখানায় অভিযানে আর্থিক জরিমানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৬:৩৫ পিএম


রংপুরে বিটুমিন কারখানায় অভিযানে আর্থিক জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ছবি আরটিভি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণের অভিযোগে একটি বিটুমিন উৎপাদনকারী কারখানার মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। এ সময় কারখানার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় অবস্থিত ফুয়েলটেক রেণুভ্যাল এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। 

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

আরও পড়ুন

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কারখানাটি চালু হওয়ার পর থেকে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানার নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে শ্বাসকষ্ট, ফসলের উৎপাদন ব্যাহত, ফলমূল ও শাকসবজি নষ্ট হয়ে যাওয়া, গৃহপালিত পশু এবং পুকুরের মাছ মারা যাওয়ার ঘটনা ঘটছে। 

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পরিবেশগত ঝুঁকি বিবেচনায় কারখানার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা ও প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission