ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম
নিহত রাজিব ছৈয়াল। ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে জাল তোলার সময় বজ্রপাতে রাজিব ছৈয়াল (৩৫) নামে এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার সময় উপজেলার জবশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাজিব উপজেলার জবশা ইউনিয়নের মাইজপাড়া গ্রাম কান্দি এলাকার হারুন ছৈয়ালের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব ছৈয়াল নামের ওই যুবক দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো বুধবার সকালে পদ্মা নদীর বিভিন্ন অংশে চায়না দুয়ারি জাল পেতে রেখে বাড়িতে চলে আসেন রাজিব।

পরে, দুপুরে তিনি সেই জাল তুলতে নদীতে নামেন। তিনি যখন জাল তুলছিলেন হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে অন্যান্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আমির মাদবর বলেন, নদীতে জাল তুলতে গিয়ে রাজিব ছৈয়াল বজ্রপাতে নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতাল থেকে দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, বজ্রপাতে রাজিব ছৈয়াল নামের এক জেলের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
আরও পড়ুন
ঢাকাসহ ৫ বিভাগে হানা দিতে পারে প্রবল বৃষ্টি, ভারী বজ্রপাতের শঙ্কা
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি