লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০১:১২ পিএম


লালমনিরহাটে ট্রাক উল্টে বৃদ্ধের মৃত্যু
ছবি: আরটিভি

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগরের এয়ারপোর্ট এলাকায় মালবোঝাই ট্রাক উল্টে মনছের আলী (৬৩) নামে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির পাশের ক্ষেতে মরিচ দেখতে যান মনছের আলী। এ সময় লালমনিরহাটগামী (ঢাকা মেট্রো-ট ২৪-২১৭৭) একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে ট্রাকের চালক ও হেলপারকে আটক করে রাখে।

এ ঘটনায় এলাকাবাসী সড়কে সতর্কতা ও নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন। তারা বলছেন, একই স্থানে দুই বছর আগে আরও একজনের মৃত্যু হয়েছে। তাই সড়কের উভয় পাশে স্পিড ব্রেকার দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সদর থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission