ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

১২ দফা দাবিতে নির্মাণশ্রমিকদের সমাবেশ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১২:৪৮ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইনসাবের র‍্যালি : ছবি আরটিভি

ময়মনসিংহের ভালুকায় নির্মাণশ্রমিকদের বাসস্থান, পেশা ও স্বাস্থ্যগত সুবিধা এবং মজুরি বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)।

শুক্রবার (১ মে) সকালে উপজেলার শিল্পনগরী সিডস্টোর এলাকায় ইনসাব-এর হবিরবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে ইনসাবের ব্যানারে কয়েকশ শ্রমিকের অংশগ্রহণে ইনসাব কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সিডস্টোর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারির সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিল্পনগরী। র‍্যালিতে ইমারত নির্মাণ শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অংশ নেন।

আরও পড়ুন

র‍্যালি পরবর্তী সমাবেশে ইনসাব এর হবিরবাড়ী শাখার সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তারা শ্রমিকদের বর্তমান জীবনযাত্রার মান ও কর্মস্থলের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনাকবলিত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানসহ ১২ দফা দাবি পেশ করেন।

সমাবেশে মিন্টু মিয়া বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে ইমারত নির্মাণ শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ কর্মক্ষেত্রে আজও তাদের পর্যাপ্ত নিরাপত্তা ও নায্য অধিকার নিশ্চিত হয়নি। আজকের এই মে দিবসে আমরা আমাদের ন্যায্য অধিকার ও শ্রমের সঠিক মূল্যায়নের দাবি জানাচ্ছি।

এতে আরও উপস্থিত ছিলেন ইনসাবের হবিরবাড়ী ইউনিয়ন শাখার উপদেষ্টা মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ শহিদুল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌঁনে ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই রজব কুমার মন্ডল এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌঁনে ২টার দিকে তরিকুল ইসলাম শেখ স্থানীয় থুকড়া বাজারের রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় খুলনা মহানগরীর দৌলতপুরের দিক থেকে দুটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা চায়ের দোকানের সামনে পৌঁছায়। মুহূর্তেই তারা তরিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুটি গুলি তরিকুলের বুকে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয় সূত্র জানা গেছে, নিহত তরিকুল ইসলাম শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ডুমুরিয়া থানার এসআই রজব কুমার মন্ডল বলেন, দুপুর পৌঁনে ২টার দিকে দুর্বৃত্তরা তরিকুল ইসলাম শেখকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে থানার ওসি এম এ হকসহ ডুমরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারা ও কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে খুলনা জেলা পুলিশের এএসপি (বি-সার্কেল) খায়রুল আনাম বলেন, আমরা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। আরটিভি/টিআর
প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
সীমান্তের কাঁটাতারে ৫০ বছর ধরে বিচ্ছিন্ন বাবা-মেয়ে, দেখা হলো শেষ বিদায়ে
বাবা-মায়ের সঙ্গে দেখা হয়নি প্রায় ৫০ বছর। কাঁটাতারের সীমান্ত বেড়ার সীমাবদ্ধতা তাদেরকে দূরে সরিয়ে রেখেছিল। দীর্ঘ সময় পরে দেখা হলো বাবার সঙ্গে। তবে জীবিত নয়, মেয়ের দেখার পরই বাবার মরদেহ নেওয়া হলো গোরস্তানে।
সীমান্তের কাঁটাতারে ৫০ বছর ধরে বিচ্ছিন্ন বাবা-মেয়ে, দেখা হলো শেষ বিদায়ে
সিনিয়রকে নাম ধরে ডাকায় ১০ বছরের মাদরাসাছাত্রকে কক্ষে আটকে ব্যাপক মারধর
ফরিদপুরের সদরপুরে আবাসিক হেফজ মাদরাসার এক শিক্ষার্থীকে (১০) কক্ষে আটকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
সিনিয়রকে নাম ধরে ডাকায় ১০ বছরের মাদরাসাছাত্রকে কক্ষে আটকে ব্যাপক মারধর
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবী মিলিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম অনিক, মো. আক্তার হোসেন ও নিবির ভূঁইয়া। পুলিশ জানিয়েছে, অনিক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং নিবির জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া ডাকাতির মামলার আসামি ইলিয়াস বাবু এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজনুর রহমান ইমন, সাজনুর ওরফে ডাকাত সাজনুর ও মো. নকিবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছয়জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১৪ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রকল্পের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে 'কমিউনিটি লিডার রাউন্ডটেবিল’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
আরও পড়ুন
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
ময়মনসিংহে ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী