ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৪:৫৬ পিএম
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার। ছবি: আরটিভি

ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন।

শনিবার (২ মে) সকালে বুড়িমারী স্থলবন্দরে শুল্ক স্টেশন (কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুড়িমারী স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শুল্ক স্টেশন কাস্টমস কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

আলোচনাকালে মনোজ কুমার বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। যেসব পণ্য দেশের অন্যান্য স্থলবন্দরে চালু আছে, অথচ বুড়িমারী স্থলবন্দরে নিষিদ্ধ, সেগুলো নিয়ে কাজ করা হবে। তিনি আরও বলেন, বিজনেস ভিসাসহ সব ধরনের ভিসা-সংক্রান্ত জটিলতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

এ ছাড়া বৈঠকে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে সুবিধা-অসুবিধার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।

এরপর তিনি বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টের শূন্যরেখায় গিয়ে বিজিবি ও বিএসএফের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে স্থলবন্দরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, ভারত ও ভুটান থেকে যেসব পণ্য অন্যান্য বন্দরে আমদানি-রপ্তানি হয়, কিন্তু বুড়িমারী স্থলবন্দর দিয়ে হয় না, সে বিষয়ে হাইকমিশনারকে অবগত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ আলোচনা ফলপ্রসূ হবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার স্থলবন্দর পরিদর্শনে এসেছেন। বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। পরে তিনি বুড়িমারী স্থলবন্দর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে একটি বড় আকৃতির ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৭৫০ গ্রাম।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলে ফারুক মাঝি এ মাছটি বিক্রি করেন।  মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানায়, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ সাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। যার মধ্যে এ ইলিশটি পৃথকভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।  ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া মাছটি কিনে নেন।  বাহার মিয়া জানান, তিনি এ মাছটিসহ অন্য মাছগুলো ঢাকার বাজারে নেবেন। সেখানে গিয়ে এ মাছটির দাম কত হবে, এমনটি জানতে চাইলে মাছ ব্যবসায়ী বলেন, আমরা কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করবো। তারপর ঢাকার ব্যবসায়ীরা আরও এক-দুই হাজার লাভ করতে পারে। সব মিলে এ রকম বড় সাইজের এ ইলিশটির দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হবে। বাহার মিয়া বলেন, ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্ত বড় ইলিশে ভালো লাভ করা যায়।  এদিকে স্থানীয় আড়তদার আনোয়ার জানান, নদীতে ইলিশ কমে গেছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে জেলেদের এখন মাছ শিকার কঠিন হয়ে পড়েছে। আরটিভি/এসএস
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা একটি বিল অধ্যুষিত এলাকা। বর্ষা মৌসুমে এসব এলাকার বিভিন্ন খাল-বিল ও জলাশয় পানিতে তলিয়ে যায়। এ পানিতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় শাপলা ফুল। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয় থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উপজেলার তিন হাজার মানুষ।
গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার দিয়ে অবৈধভাবে সরকারি জমি ভরাটে বাধা দেওয়ায় ভূমি কার্যালয়ের কর্মচারীদের মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
খাল ভরাটে বাধা, ভূমি কর্মকর্তাকে বেধড়ক পিটুনি
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
দেশে সব ধরনের তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ এমন অতিরিক্ত দাম বাড়ানোর কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
আরও পড়ুন
ভারত-বাংলাদেশ ভ্রাতৃত্ব বাড়াতে চেষ্টা অব্যাহত থাকবে: সহকারী হাইকমিশনার মনোজ কুমার
পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ