ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ১২:৫১ পিএম
নাটোরে ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: আরটিভি

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) ভোরে উপজেলা চত্বরের ভেতরে সরকারি কোয়ার্টারে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।

ভুক্তভোগী উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজনের একটি ডাকাত দল তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রত্যেকের হাতেই ছিল দেশীয় অস্ত্র। তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা তার স্ত্রীর গলা থেকে সোনার চেন, হাতের আংটি, রুপার নূপুর এবং ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতির সময় পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বের হতে না পারে, সেজন্য ডাকাতরক তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়।

Capture

ডাকাতরা চলে গেলে ভুক্তভোগীদের চিৎকারে পাশের কোয়ার্টারের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

আরও পড়ুন

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে খোয়া যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
আরও পড়ুন
হজের স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা, বেনাপোলে থেমে গেল দুলালের পথ
কবুতরের ঘরে আস্তানা, ২০ সিসিটিভি দিয়েও রক্ষা পেলেন না ‘হ্যাকার সম্রাট’
নাটোর-বগুড়া মহাসড়কের এ কী হাল
সবার অগোচরে পুকুরে ডুবে যায় ভাই-বোন, অতঃপর...