ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬ , ০১:৪৪ পিএম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার (৩ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকামুখী লেনে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission