ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ইটভাটার বিষাক্ত ধোয়ায় পুড়েছে কৃষকদের মেহনত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০২:০৯ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর মহাদেবপুরে ইটভাটার বিষাক্ত ধোয়ায় প্রায় ৭০ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে রোববার (৩ মে) দুপুরে উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত কৃষকরা নষ্ট হয়ে যাওয়া ধান হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষকরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার খাজুর ইউনিয়নের রানতৈর ও খাজুর যৌথ মৌজায়।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইব্রাহীম সরকারের মালিকানাধীন ‘সরকার অ্যান্ড সন্স’ ইটভাটা বন্ধের সময় নির্গত বিষাক্ত গ্যাসে এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিনে রানতৈর ও খাজুর মৌজায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ মাঠের ধানের শিষ শুকিয়ে সাদা হয়ে গেছে। ধানের ভেতরে কোনো চাল নেই, বরং দানাগুলো কুঁচকে কালো দাগ হয়ে ঝরে পড়ছে।

কৃষকদের দাবি, প্রায় ১০০ জন প্রান্তিক চাষির সারা বছরের আহার ও মহাজনের ঋণের টাকা পরিশোধের স্বপ্ন এখন ধুলোয় মিশে গেছে।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা জানান, ফসলি জমির মাঝখানে নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা এই ইটভাটার কালো ধোঁয়ায় প্রতি বছরই পরিবেশের ক্ষতি হয়। তবে এবার ভাটা বন্ধের সময় হঠাৎ নির্গত বিষাক্ত গ্যাস মাঠের ধানের মারাত্মক ক্ষতি করেছে। তারা অবিলম্বে এসব ভাটা বন্ধ এবং দ্রুত সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ জানান, কৃষকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে 'সরকার অ্যান্ড সন্স' ইটভাটার মালিক ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইব্রাহীম সরকার মুঠোফোনে বলেন, কৃষকদের এই অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া।

তার দাবি, গত বছরও কৃষকরা একইভাবে অন্য একটি ভাটা থেকে জরিমানা আদায় করেছিল। তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও ন্যায্য ক্ষতিপূরণের আশায় দিন গুনছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭জন যাত্রী।
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত
বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো
সকালের রোদের তেজ তখনও পুরোপুরি বাড়েনি, কিন্তু রাজশাহীর গোদাগাড়ীর গোলাই গ্রামের কৃষকরা তখন থেকেই মাঠে পুরোদমে কাজে ব্যস্ত।
বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে যে কাণ্ড ঘটালেন নারী
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে অভিযুক্তকে স্বামী হিসেবে পাওয়ার দাবিতে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন মামলার বাদী রুনু আক্তার (৩০)। এ সময় তিনি আসামির সঙ্গে বিয়ের ব্যবস্থা না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন।
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে যে কাণ্ড ঘটালেন নারী
কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগে নতুন রেকর্ড, ২০ বছরে বেড়েছে ৪১২ গুণ
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ। 
কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগে নতুন রেকর্ড, ২০ বছরে বেড়েছে ৪১২ গুণ
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দলের নেতাকর্মীসহ যে কারও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে: ডেপুটি স্পিকার
আরও পড়ুন
নওগাঁয় বাস চলাচল বন্ধ
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার
এক মাসে ২৬ বাড়িতে চুরি, বাদ যায়নি মসজিদের ব্যাটারিও