মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৬:২৬ পিএম


মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এদের মধ্যে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) সব আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দেউলভোগ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে অভিযান চালান। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় রুমেল (২৫) নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন

একই দিনে থানা পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ লাকি আক্তার (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ওয়ারেন্টভুক্ত তিন আসামি, পরশ (২২), শেখ মাসুদ (৩১) ও সুজন মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ধর্ষণ মামলার আসামি নিরব শেখকে‌ও (২২)- আটক করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশের নিয়মিত মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার সব আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission