বন্ধুদের সঙ্গে বাজি ধরে কলা চুরি ৩ শিক্ষার্থীর, অতঃপর...

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৭:৩২ পিএম


বন্ধুদের সঙ্গে বাজি ধরে কলা চুরি ৩ শিক্ষার্থীর, অতঃপর...
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে কলা চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে আটক হয়েছে তিন শিক্ষার্থী। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে ওই তিনজনকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলচারা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ওই তিন শিক্ষার্থী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, দাশুড়িয়ায় কোচিং ক্লাস শেষ করে ওই তিন শিক্ষার্থী মুলাডুলির দুবলাচারা এলাকায় ঘুরতে যায়। এ সময় নিজেদের মধ্যে বাজি ধরে একটি কলাবাগান থেকে বেশ কিছু কলা চুরি করে। পরে চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক ওই তিনজনকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। ওই তিন শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission