‘নো ম্যানস ল্যান্ডে’ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৮:৪১ পিএম


‘নো ম্যানস ল্যান্ডে’ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ (শূন্যরেখা) থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী কামাল্লা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার (৬১)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা রুপসা গ্রামের মৃত গোপাল সরকারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামের সীমান্তবর্তী জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহটি ঘটনাস্থল থেকে ফুলগাজী থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা বলেন, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তার শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

নিহতরের পরিবারের বরাতে পুলিশ জানায়, নিহত বিশ্বজিৎ সরকার দীর্ঘদিন ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। হঠাৎ তিনি ভারতে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি অবৈধভাবে সীমান্তে তারকাঁটা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিশাত তাবাসসুম বলেন, ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে। মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে কাঁটাতারের বেষ্টনী অতিক্রম করতে গেলে যেমন আঁচড় লাগে তেমন আঁচড়ের চিহ্ন শরীরে পাওয়া গেছে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানানো হয়েছে।
মরদেহটি যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সে জায়গার সীমান্তের দায়িত্বে রয়েছে বিজিবি-১০ কুমিল্লা অঞ্চল।

বিজিবি-১০ কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে তদন্ত চলছে।

আরটিভি/কেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission