ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, পল্লী চিকিৎসক নিহত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০২:৩২ পিএম
মোশাররফ হোসেন : ছবি আরটিভি

কক্সবাজার-টেকনাফ সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা দেলোয়ার হোসেন নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন (৭০) ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং শ্যামনগর গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে। আহতের নাম ফারুক হোসেন। তারা মোটরসাইকেলযোগে টেকনাফ ভ্রমণে আসেন।

আরও পড়ুন

ভ্রমণ সঙ্গী ফারুক হোসেন জানান, নিহতের মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে, শ্যামনগর গ্রামের সাবেক ইউপি সদস্য ও স্কুল শিক্ষক রবিউল ইসলাম জানান, মোশাররফ হোসেন প্রতি বছরই মোটরসাইকেল নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণে বের হতেন। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি মোটরসাইকেলযোগে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে জ্যামে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সফর সঙ্গী দেলোয়ার হোসেন গুরুতর আহত হন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ঝিনাইদহের পল্লী চিকিৎসক মোশাররফ হোসেনের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এই দুর্ঘটনার বিষয়ে কক্সবাজারের সংশ্লিষ্ট থানা পুলিশ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত