ঠাকুরগাঁওয়ে চোলাই মদ ও টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৬:৫৫ পিএম


ঠাকুরগাঁওয়ে চোলাই মদ ও টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৮০ লিটার চোলাই মদ ও নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের সেতরাই নামে সড়কে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা তল্লাশি করে ১৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান রিজভী (২৮) ও গাব্রিয়েল মিনস (৪২) নামে দুইজনকে আটক করে পুলিশ।

আটক রায়হান রিজভী ঠাকুরগাঁও সদর আর্ট গ্যালারি এলাকার এবং গাব্রিয়েল মিনস জেলার গোবিন্দনগর বাগানবাড়ি এলাকার বাসিন্দা।

এদিকে একই রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর কালোপীর বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। হাফিজুল ইসলাম দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, মাদকবিরোধী অভিযানে চোলাই মদ ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার (৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission