ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম

নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় নড়াইল জেলা আদালত চত্বরে সাধারণ জনগণ ও সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের আমজনতা অংশ নেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তারা নড়াইলে শিশু জান্নাতুলের ওপর চালানো এই বর্বরোচিত ঘটনার তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বক্তারা নড়াইল জেলা আইনজীবী সমিতির সব সদস্য ও আইনজীবীদের প্রতি বিশেষ অনুরোধ জানান।

image

তারা বলেন, কোনো নীতিবান আইনজীবী যেন এই জঘন্য অপরাধী ও ধর্ষক রবির পক্ষে আদালত প্রাঙ্গণে মামলা পরিচালনা বা আইনি লড়াইয়ে অংশ না নেন।

আরও পড়ুন

মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
আরও পড়ুন
শিশুর চিৎকারে পালাল কিশোর
বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ
নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন