নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।
রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সবজি বিক্রেতা কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), দুই মেয়ে মুন্নী (১০) ও কথা (৭) এবং ছেলে মুন্না (১২। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকালের দিকে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন ৮ তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থাকায় বদ্ধ রুমে কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, কালামের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তারা প্রত্যেকেই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আরটিভি/এমএইচজে



