ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্কুলছাত্র হত্যার ঘটনায় বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:৫২ পিএম
গ্রেপ্তার দুই আসামি। ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়ার সাচারে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাকিব হাসান (১৩) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

রোববার (১০ মে) গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ সূত্র জানা গেছে, নিহত শাকিব হাসান কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের জয়নগর (গাজী বাড়ী) এলাকার আব্দুল কাদেরের ছেলে। গত বছরের ৮ সেপ্টেম্বর দুপুরে নিজ বাড়ি থেকে বাইরে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শাকিবের দাদা কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

ছেলের নিখোঁজ হওয়ার খবর শুনে সৌদি আরব প্রবাসী বাবা আব্দুল কাদের দেশে ফিরে আসেন এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। দীর্ঘ সময়েও কোনো সন্ধান না মেলায় পরিবারে নেমে আসে হতাশা।

এরই মধ্যে গত বছরের ২৪ নভেম্বর স্থানীয় এক ব্যক্তি নিজের জমিতে ঘাস পরিষ্কার করতে গিয়ে ডোবার ভেতরে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পান। পরে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি ও হাড়ের সাতটি অংশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

পুলিশ উদ্ধারকৃত আলামত ডিএনএ পরীক্ষার জন্য সিআইডির মালিবাগ ফরেনসিক বিভাগে পাঠায়। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া হাড় ও মাথার খুলি নিখোঁজ স্কুলছাত্র শাকিব হাসানেরই।

ডিএনএ রিপোর্ট ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর শাকিবের বাবা আব্দুল কাদের বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান পিপিএম-এর সার্বিক নির্দেশনায় কচুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হাই এবং কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত ও অভিযান শুরু করে।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। গত ৮ মে সন্ধ্যা থেকে ৯ মে সন্ধ্যা পর্যন্ত টানা ২৪ ঘণ্টার অভিযানে জয়নগর এলাকার আরমান গাজী (১৭) ও মেহেদী হাসান গাজী (১৭) নামে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করে জানায়, শাকিবকে পুকুরে গোসলের সময় পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ পানির নিচে রশি দিয়ে বেঁধে রাখা হয়। রাতে মরদেহ তুলে হাত-পা কেটে বস্তাবন্দি করে নির্জন ডোবায় ইট বেঁধে ফেলে দেওয়া হয়, যাতে লাশ ভেসে উঠতে না পারে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্টোপথে আসা বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
উল্টোপথে আসা বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের এ জঞ্জাল থেকে বের হতে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা, অতঃপর...
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষকলীগের এক নেতাকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা, অতঃপর...
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। এছাড়া দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে পিটিয়ে হত্যা করেন।
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
আরও পড়ুন
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...
প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে কচুয়ায় ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন
ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু