ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

অনিয়মের তথ্য আনতে যান দুই সাংবাদিক, অতঃপর...

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৮:১০ পিএম
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(বামে) ও বহিরাগত (ডানে)। ছবি: আরটিভি

ভোলার চরফ্যাশন খাদ্য গুদামে ২০২৫-২৬ অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের কথা থাকলেও বাস্তবে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ধান সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে এসব অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে আরটিভি প্রতিনিধি আরিফ হোসেন ও মাইটিভি প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেছার উদ্দিন নিজেই বাচ্চু নামের এক বহিরাগত ব্যক্তিকে গুদামে ডেকে আনেন। পরে ওই ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

উপজেলা কৃষি কার্যালয়ের তালিকাভুক্ত কৃষকদের তথ্য যাচাই করতে সরেজমিনে গিয়ে একাধিক কৃষকের সঙ্গে কথা বলা হলে তারা জানান, তালিকায় নাম থাকলেও তারা কেউ চরফ্যাশন খাদ্য গুদামে ধান বিক্রি করেননি। অথচ সরকারি কাগজপত্রে তাদের নাম ব্যবহার করে ধান সংগ্রহ দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

চরফ্যাশন খাদ্য গুদামের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ২২৪ জন কৃষক কার্ডধারীর কাছ থেকে মোট ৬৭২ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয় ৩৪ টাকা।

এ বিষয়ে জানতে রোববার খাদ্য গুদামে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেছার উদ্দিনকে পাওয়া যায়নি। তবে তার কার্যালয়ে আমির হোসেন নামের এক ব্যক্তিকে দেখা যায়, যিনি নিজেকে ওই কর্মকর্তার আত্মীয় বলে পরিচয় দেন। তিনি জানান, গত তিন মাস ধরে তিনি খাদ্য গুদামে অবস্থান করছেন এবং বিভিন্ন কাজে সহযোগিতা করছেন।

পরদিন সোমবার আবারও গেলে গুদাম কর্মকর্তা নেছার উদ্দিন বহিরাগত বাচ্চু নামের এক ব্যক্তিকে সেখানে ডাকেন বলে অভিযোগ ওঠে। এরপর ওই ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। পুরো ঘটনাটি সামনে ঘটলেও গুদাম কর্মকর্তা নীরব ভূমিকা পালন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ সাংবাদিকদের।

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে জানতে চাইলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেছার উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করা ঠিক হয়নি। আমি এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলব।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী বলেছেন, ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রংপুর বিভাগ অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারে পরিণত হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি অনুসন্ধানে সেখানে দল পাঠিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে করে চোরাচালানের সময় পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার ও একটি কাভার্ডভ্যান থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে।
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
আরও পড়ুন
তেঁতুল গাছে অজ্ঞান হয়ে ঝুলছিলেন তরুণ, অতঃপর...
‘তোকে আমি এমন করব সারাজীবন কাঁদবি’ বলে বাবাকে হুমকি, পরে মিলল ছেলের বস্তাবন্দি মরদেহ
বন্ধের দিনে মাদরাসার টেবিল-বেঞ্চ বিক্রি করে দিলেন শিক্ষক ও লাইব্রেরিয়ান
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা