এনসিপির নবগঠিত কমিটি ঘোষণার এক দিন পরই স্থগিত

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৪:৪৭ এএম


এনসিপির নবগঠিত কমিটি ঘোষণার এক দিন পরই স্থগিত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে প্রকাশিত এনসিপির সাংগঠনিক সম্পাদকদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২ জুন) পার্বতীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিলো। পরবর্তীতে জেলা পর্যায়ের পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট কমিটি প্রয়োজনীয় অনুমোদন ও সাংগঠনিক নির্দেশনা অনুসরণ না করেই গঠিত হয়েছে।

এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ঘোষিত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটিতে প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক এবং লোকমান হোসেন (খোকন) কে সদস্যসচিব করা হয়। তবে কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission