কিশোরগঞ্জে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবক নিহত, নারীসহ আটক ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১১:২২ এএম


কিশোরগঞ্জে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবক নিহত, নারীসহ আটক ৫
ছবি: আরটিভি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে হানিফ মিয়া নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে আরেক মাদক ব্যবসায়ী জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

নিহত হানিফ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) রাতে নিজ বাড়ির সামনে একটি মাচার ওপর বসে ছিলেন হানিফ মিয়া। এ সময় কথিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন তার কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে উপস্থিত হন। পরে তারা হানিফ মিয়াকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে মারধর করেন। মারধরের একপর্যায়ে হানিফ মিয়ার মৃত্যু হলে অভিযুক্তরা তার মরদেহ বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন

এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission