ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

লেবাননে দুই বাংলাদেশি নিহতের বিষয়ে যা জানাল দূতাবাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১০:৪৫ এএম
সম্প্রতি লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার রাতে ওই হামলার ঘটনা ঘটে।

বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানিয়েছে, গত সোমবার (১১ মে) রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় শ্রী শুভ কুমার দাস এবং করিম মিয়া নামে দইজন বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতদের একজন শ্রী শুভ কুমার দাস সাতক্ষীরার কলারোয়ার শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাস ও শিখা রানী দাসের ছেলে। অপরজন করিম মিয়া নরসিংদীর শিবপুরের দুলালপুর এলাকার কাজম আলী ও ময়না বেগমের ছেলে।

বুধবার লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিবেশী আরেক প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। মরদেহটি বর্তমানে নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

একই হামলায় নিহত করিম মিয়ার মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি ও রেডক্রস সেই মরদেহ উদ্ধার করতে পারেনি। দূতাবাস জানিয়েছে, মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাতক্ষীরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে দৃষ্টিনন্দন চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক কউসার আজিজ।
সাতক্ষীরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
যুবদল নেতা কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার দহুলিয়া গ্রামে কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করেন তিনি। পরে শিক্ষামন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
যুবদল নেতা কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ কে এই আবু বকর
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি নিয়ে ফেসবুকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে আবু বকর সিদ্দিক (২২) ও তার বাবা আয়নাল হককে আটক করা হয়েছে।
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ কে এই আবু বকর
বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের
আরও পড়ুন
বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত ১ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬