মাগুরায় শিশু খাদ্যের দোকানে অ্যাকশন, লাখ টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৫:২৭ পিএম


মাগুরায় শিশু খাদ্যের দোকানে অ্যাকশন, লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মাগুরায় একটি শিশু খাদ্যের দোকানে অভিযান চালিয়ে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিপুল টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহরের জামরুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় পূর্বে সতর্ক করা স্বত্তেও নিম্নমানের অননুমোদিত শিশুখাদ্য বিক্রয়, মোড়কীকরণ বিধি বহির্ভূত শিশু খাদ্য বিক্রয়, নিম্নমানের শিশুখাদ্যে বিভিন্ন খেলনা দিয়ে শিশুদের আকৃষ্ট করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ইত্যাদিসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় জামরুলতলার মেসার্স সুভাষ স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক সজল আহম্মেদ।

আরও পড়ুন

এ সময় তিনি জানান, ভোক্তা অধিকার ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission