ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদরাসাছাত্রকে বেধড়ক পিটিয়ে যা বললেন প্রিন্সিপাল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোদালিয়া হাজী মনসুর আহমেদ একাডেমি (ইংলিশ ভার্সন) মাদরাসায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে হাত বেঁধে মারধরের অভিযোগ উঠেছে প্রিন্সিপাল মোল্লা শাহিদুল ইসলামের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার চৌয়ারা ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রায়হান ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ মে) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। তবে, ভিডিওটি এআই দিয়ে বানানো বলে দাবি করেছেন অভিযুক্ত প্রিন্সিপাল।

জানা গেছে, শিক্ষার্থী রায়হানকে ক্লাসরুম থেকে বের করে মাদরাসার মাঠে নেওয়া হয়। পরে অফিস সহায়ককে দিয়ে রায়হানের দুই হাত পেছনে বাঁধা হয় এবং ধর্মীয় শিক্ষককে বেত আনতে বলা হয়। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীকে মাঠের মাঝখানে ফেলে বেত্রাঘাত করা হচ্ছে এবং ছেলেটি অনুনয়-বিনয় করছে। প্রায় চার মিনিটের সিসিটিভি ফুটেজটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

মাদরাসার কয়েকজন শিক্ষক ও স্থানীয়রা জানান, অভিযুক্ত প্রিন্সিপাল দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া নিয়মিত প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার অভিযোগ করেছেন অনেকে।

মাদরাসার কর্মচারী হামিদ মিয়া বলেন, ঘটনার সময় উপস্থিত কেউ প্রতিবাদ করার সাহস পাননি। তিনি যে কাজ করেছেন, এটি খুবই অমানবিক ও নিষ্ঠুর। আমরা এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে প্রিন্সিপাল মোল্লা শাহিদুল ইসলাম দাবি করেন, ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কর্ণফুলী শিপইয়ার্ডের মালিক ইঞ্জিনিয়ার রশিদ বলেন, এমন ঘটনা সে (প্রিন্সিপাল) ঘটাতে পারে, তা আমার কল্পনাতেও ছিল না। সে ঢাকা থেকে এসে শিক্ষার্থীদের ভালো পাঠদান করে আসছিল। হঠাৎ কেন এমন করেছে জানি না।

তিনি বলেন, বিষয়টি জানার পর অভিযুক্ত প্রিন্সিপালকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অভিযুক্ত প্রিন্সিপালকে সঙ্গে সঙ্গেই বরখাস্ত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। 
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
সাংবাদিককে হুমকি ও জোরপূর্বক ভিডিও ধারণ: এসআইয়ের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহ সদর থানার সাবেক ও বর্তমানে শৈলকুপা থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মোন্তাহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত সাংবাদিক মিরাজ জামান রাজকে জোরপূর্বক ভিডিও ধারণ, অশালীন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
সাংবাদিককে হুমকি ও জোরপূর্বক ভিডিও ধারণ: এসআইয়ের বিরুদ্ধে মামলা
নদীর বুকে বাঁশের ভেলা, স্রোত পেরিয়ে দীর্ঘ যাত্রা
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পরিচিত একটি আধ্যাত্মিক কেন্দ্র। প্রতি বছর এ দরবারে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয় বাৎসরিক উরস শরীফ।
নদীর বুকে বাঁশের ভেলা, স্রোত পেরিয়ে দীর্ঘ যাত্রা
দুই শতাধিক কৃষকের জমি দখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
ভোলার চরফ্যাশনে দুই শতাধিক কৃষকের প্রায় ২৩৪ একর জমি দখলের চেষ্টা এবং স্লুইসগেট খুলে রোপণ করা আমন ধান পানিতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
দুই শতাধিক কৃষকের জমি দখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
আরও পড়ুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪