ঝিনাইদহে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, ২ অবৈধ সীমান্ত পারাপারকারী আটক

ঝিনাইদহ সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ১৭ মে ২০২৬ , ১০:১৬ পিএম


ঝিনাইদহে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, ২ অবৈধ সীমান্ত পারাপারকারী আটক
ছবি: আরটিভি

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পারাপার কালে দুইজনকে আটক করেছে।

রোববার (১৭ মে) মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বিজিবির মাদকবিরোধী ও সীমান্ত সুরক্ষা অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে এই অভিযানগুলো চালানো হয়। অভিযানে শনিবার (১৬ মে) রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৩/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের জনৈক হাবিবের পুকুর পাড়ের দক্ষিণ পাশ থেকে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে আজ দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মেদিনীপুর বিওপির একই টহলদল সীমান্ত পিলার-৬৩/১-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের আকবরের বাঁশ বাগানের মধ্যে থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ছাড়া সকাল সাড়ে সাতটার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/২০-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ভুট্টা ক্ষেতের পাশ থেকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ জন নাগরিককে আটক করে। আটকদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। পুরুষ ব্যক্তি হলেন নড়াইল সদর থানার বাঁশভিটা (পশ্চিমপাড়া, ডাকঘর-মূলিয়া) গ্রামের বাসিনদা কাজল কুমার বিশ্বাস (৬২)। অপরজন বাংলাদেশি নারী।

​বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission